1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ:
বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি

কুষ্টিয়ায় ইটবোঝাই ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার কুমারখালীতে ইটবোঝাই ট্রাক্টরের চাপায় সুরুজ আহমেদ (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৯ মে) দুপুর ১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে গাজী ফিলিং স্টেশনের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সুরুজ আহমেদ কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া কারিগরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া কলেজ মোড় এলাকার উজ্জ্বল ফার্মেসিতে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুরুজ আহমেদ কুমারখালী থেকে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে আসার পথে একই দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক্টরকে অতিক্রম করতে গেলে ট্রাক্টরের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন। এ সময় ওই ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই নিহত হন সুরুজ।

কুষ্টিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক জয়দেব কুমার সরকার জানান, ইটবোঝাই ট্রাক্টরের চাপায় সুরুজ আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায়  ট্রাক্টর জব্দ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট