1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
 শিবগঞ্জের তেলকুপি কলমদর আলিম মাদ্রাসায়  অনিয়মের অভিযোগ, এলাকায় উত্তেজনা শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায়  সাইকেল আরোহী নিহত ‎অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য ‎ গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পোরশায় চার মাদক ব্যবসায়ী আটক মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  মৃত্যুর পর আমলনামা জারির প্রকৃত মাধ্যম ও প্রচলিত ভ্রান্ত ধারণা ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাস উল্টে হতাহত ২১

  • প্রকাশের সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান………………………

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ এলাকায় রাজশাহী-ঢাকা মেইন মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। স্থানীয় লোকজনের সহায়তায় পুঠিয়া ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম (৪৫)। তিনি পিরোজপুর জেলার রহমান আলী ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার দিনগত রাত ২টার দিকে বিকট শব্দ শুনে আমরা ছুটে আসি। এরপর দেখতে পাই বাসটি সড়কের পাশে উল্টে পড়ে আছে। বাসের বেশির ভাগ যাত্রী গুরুতর আহত হয়ে পড়ে আছেন। এরপর ফায়ার সার্ভিসে খবর দিলে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ওই রাতেই হাইওয়ে পুলিশ বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাকারুল ইসলাম জানান, পদ্মা পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস ফরিদপুর থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। বাসটি পুঠিয়ার বিড়ালদহে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট