1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে সাংবাদিককে বেধড়ক মারধর ঘটনায়  তিন পুলিশ সদস্য ক্লোজড - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পোরশায় ৫০০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার, একজন আটক পুনঃনিরীক্ষণে ৩ নম্বর বাড়ল: যশোর বোর্ডে এসএসসিতে ১ম কুষ্টিয়া জিলা স্কুলের প্রিন্স টিয়াঘাটার বাইনতলা বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু লালপুরে পুলিশের অভিযান: নারী কণ্ঠে কথা বলে হ্যাকিং করা চক্রের ৩ সদস্য আটক লালপুরের মোহরকয়ায় ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরের লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয় পুলিশি খাঁচায় বাউবি বিএ/বিএসএস পরীক্ষা ২০২৬: সুশৃঙ্খল পরিবেশে চলছে গাজীপুরের ৯ কেন্দ্রে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পদ্মা নদীর পানি বৃদ্ধিতে মন্নুজান স্কুল ফুটওভার ব্রিজে ফাটল, দ্রুত সংস্কারের নির্দেশ রাসিক প্রশাসকের কাদিরগঞ্জ জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন

বদরগঞ্জে সাংবাদিককে বেধড়ক মারধর ঘটনায়  তিন পুলিশ সদস্য ক্লোজড

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

দৈনিক আমার দেশের বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি এমএ সালাম বিশ্বাসকে মারধরের  ঘটনায় ৩ পুলিশকে ক্লোজড করা হয়েছে। সেই সঙ্গে বদরগঞ্জ থানার ওসি আতিকুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগসহ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার (২১ মার্চ) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন। রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম।

ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন, রংপুরে এএসএফ কর্মরত এএসআই রবিউল আলম (AB-৩২১), কনস্টেবল আলামিন হোসেন (নং 994) ও মজিবুর রহমান (নং ৬৩০)।

এর আগে বুধবার (১৯ মার্চ) বিকেল ৩টার দিকে বদরগঞ্জ থানার মূল ফটক থেকে ১০০ গজ দূরে থানার ভেতর থেকে পুলিশের একটি পিকআপ এসে থামে। পিকআপ ভ্যানের ভেতরে থাকা কয়েকজন পুলিশ সদস্য নিজেরা বাগ্বিতণ্ডায় লিপ্ত হন। এ দৃশ্য মুঠোফোনে ভিডিও করেন দৈনিক আমার দেশের উপজেলা প্রতিনিধি এমএ সালাম বিশ্বাস। এসময় কনস্টেবল আল আমিন তাকে ভিডিও করতে নিষেধ করেন। একপর্যায়ে তাকে বেধড়ক পেটাতে থাকেন কয়েকজন পুলিশ সদস্য। এরপর চ্যাংদোলা করে থানায় নিয়ে যান এবং ওসি আতিকুর রহমানের সামনে আবারও মারধর করেন। পরে সাংবাদিকদের সহযোগিতায় থানা থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ফুঁসে ওঠে রংপুরের সাংবাদিক সমাজ। সেই সঙ্গে অভিযুক্ত ওসিসহ পুলিশ সদস্যের বিচারের দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করা হয়। এরপরেই রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম এ ঘটনায় ৩ পুলিশ ক্লোজড করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট