1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
টেকনাফে পাওনা টাকা চাইতে গিয়ে দোকানির হাতে পাওনাদার নিহত - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর তানোরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুর, আহত ৩: গ্রেপ্তার ১ বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কেক তৈরি: ‘মায়ের দোয়া বেকারী’কে জরিমানা দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা সার জব্দ, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল জেলা পুলিশ রাজশাহীতে খেয়াঘাটের মাশুল আদায় নিয়ে জেলে ও ইজারাদারের তীব্র বিরোধ

টেকনাফে পাওনা টাকা চাইতে গিয়ে দোকানির হাতে পাওনাদার নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: টেকনাফে মুরগি বিক্রির বকেয়া পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরধরে দোকানদারের মারধরে পাওনাদার নিহত হয়েছে। নিহত ব্যক্তি টেকনাফের হোয়াইক্যং ইউপির মনিরঘোনা এলাকার বাসিন্দা আব্দুস সুবহানের ছেলে দিলদাল মিয়া। সোমবার (৩ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে মনিরঘোনা মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় দোকানদার আবুল হাশেম মুরগি বিক্রির পাওনা টাকা বিষয়ে দিলদারের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে লাথি ঘুষি মারতে থাকে। এতেই দিলদার মাটিতে ঢলে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে পালংখালী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত দোকানদার আবুল হাশেম ওই এলাকর আবদুর হাকিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো পরিবারের কেউ থানায় আসেনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট