1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম কালীগঞ্জে অবৈধ বালু-মাটি ব্যবস্থাপনা: ২ লাখ টাকা জরিমানা বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী নাচোলে বেহাল সড়ক পরিদর্শনে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম, দ্রুত সংস্কারের আশ্বাস বিজিবির উদ্যোগে ভোলাহাট সীমান্তে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং’ প্রশিক্ষণ শুরু

সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার দিনভর সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা, গাজিপুর ও কালিয়ানী এবং কলারোয়া উপজেলার কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির সদস্যরা লক্ষীদাড়ি নামক স্থান হতে ৩ লাখ ৩৭ হাজার ৪২০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, গাজিপুর বিওপির সদস্যরা বোস্তানের ঘের নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং কালিয়ানী বিওপির সদস্যরা কালিয়ানী মাঠ নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করেন।

এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির সদস্যরা দক্ষিণ ভাদিয়ালী ও ছবেদার মোড় নামক স্থান হতে ১ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা, মাদরা বিওপির সদস্যরা চান্দা নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং হিজলদী বিওপির সদস্যরা কুলবাগান নামক স্থান হতে ১২ হাজার ৯৫০ টাকা মূল্যের ভারতীয় আগরবাতি জব্দ করেন।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৬ লক্ষ ৫২ হাজার ৩৭০ টাকা। তবে, এসময় বিজিবি কোনো চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট