1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পত্নীতলায় ১৪ বিজিবি’র গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
জীপুরের কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান মির্জাপুরে পরকীয়ার জেরে আড়াই বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা, মা গ্রেফতার বিদ্যুৎ, তেল-গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাহেব বাজারে জামায়াতের মানববন্ধন কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ পোরশায় কুসংস্কার ও অপচিকিৎসা রোধে কবিরাজ ও গ্রাম্য পুলিশদের নিয়ে সেমিনার শিরোনাম: স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা লালপুরে চোরাই ভ্যান উদ্ধার, ৩ চোর আটক ও মোটরসাইকেল জব্দ বাঘায় চুরির সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত ১, রাজশাহী মেডিকেলে ভর্তি ১  ভোলায় সিন্ডিকেটের দৌরাত্ম: কৃষকের বরাদ্দকৃত সার নদীপথে পাচার হচ্ছে মিয়ানমারে নাটোরের লালপুরে হোয়াটসঅ্যাপ ও ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার

নওগাঁর পত্নীতলায় ১৪ বিজিবি’র গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৫১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি………………………

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরে সোমবার বেলা ১১টায় নওগাঁ জেলাধীন নওগাঁ সদর, পতœীতলা, ধামইরহাট, সাপাহারের জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে একটি মতবিনিয়ম সভার আয়োজন করা হয়।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় ১৪ বিজিবি এর আওতাধীন পত্নীতলা, ধামইরহাট, সাপাহার সীমান্তবর্তী এলাকায় নিরাপদ সীমান্ত, মাদক পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে আলোচনা করা হয়। বিশেষ করে বলপূর্বক বাস্তচ্যুত মায়ানমারের নাগরিক অনুপ্রবেশ এর ব্যাপারে স্থানীয় প্রশাসনসহ জনসাধারণ, গন্যমান্য ব্যক্তিবর্গ, নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলকে সংগে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক।

এসময় উপস্থিত ছিলেন পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) উপ-অধিনায়ক মেজর সামসুজ্জামান মোঃ আরিফুল ইসলাম, ১৪ বিজিবি’র মেডিক্যাল অফিসার মেজর মসলে উদ্দীন, ১৪ বিজিবি’র সহকারী পরিচালক মোঃ সেলিম রেজা, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ইমরুল কায়েশ, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, সাপাহার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গির আলম, পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর পত্নীতলা, ধামইরহাট, সাপাহার বিওপির প্রধানগণ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ সুধীজন প্রমুখ।

এসময় উপস্থিত সাংবাদিকবৃন্দ সীমান্ত সংক্রান্ত অপরাধ প্রতিকারসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট