1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের বেহাল দশা, সংস্কারের অপেক্ষায় যাত্রীরা রানীশংকৈলে ক্লাস ফাঁকি দিয়ে পঞ্চম শ্রেণীতে ‘ক্লাস পার্টি দিনভর চলল নাচ-গান ও আড্ডা  ফলোআপ: শিবগঞ্জে  চাঞ্চল্যকর গৃহপরিচালিকা নয়নী হত্যাকান্ডের মূল আসামী মেহেবুব এ খোদা নোমানকে গ্রেফতার করেছে পুলিশ   লালপুরের পদ্মা নদীতে স্পীডবোটের মধ্যে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির উদ্যোগে যুবকদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঘায়  বিদ্যালয়ের ছাত্রীদের  স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন তানোরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ  আপন চাচার বিরুদ্ধে তালার নুরু বিশ্বাস ও সাবেক যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে  অবৈধভাবে দখলের অভিযোগে  রাজশাহীতে দ্বিতীয় দিন কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

 পরীমণির নতুন প্রেমিক কে?

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর অনলাইন ডেস্ক-

দিন দুই আগে সমাজমাধ্যমে হইহই, নতুন প্রেমিক খুঁজে পেয়েছেন পরীমণি! তাও আবার তাঁর প্রাক্তন স্বামী শরিফুল রাজের জন্মদিনে। ছোট্ট একটি রিল নতুন করে চর্চায়। ওই রিলেই পরীমণির হাত খেলা করেছে এক পুরুষালি হাত নিয়ে। কখনও তাঁর হাত পুরুষের হাতের উপরে। কখনও সেই হাত আত্মসমর্পণ করেছে অন্য হাতের কাছে। কিন্তু পুরুষটি কে? জানতে পারেননি কেউ। কারণ, হাতের মালিককে গোপন রেখেছিলেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা। পরী অনুরাগীদের সঙ্গে মজা করতে ভালবাসেন। নিজের দুটো হাত নিয়েই তাই এই ধরণের মজায় মেতেছিলেন, ভেবেছিলেন অনেকে।
আদতে কি তেমনই কিছু ঘটেছিল? পরী কি নিজের প্রেমেই মাতোয়ারা? কারণ, সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নতুন করে কোনও পুরুষের প্রেমে পড়তে আর তিনি রাজি নন। কিন্তু নায়িকার অনুরাগীরা কি এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র! মন্তব্য বাক্স উপচে কেবল একটাই প্রশ্ন, দ্বিতীয় হাতটি কার? অনেকে নিজের মতো করে ঘটনাটির ব্যাখ্যা দেওয়ারও চেষ্টা করেছেন।‘
সব দেখে বাধ্য হয়ে পরী প্রকৃত ঘটনা প্রকাশ্যে এনেছেন। আগের রিলটি নতুন করে পোস্ট করেছেন। দ্বিতীয় হাতের মালিক সমেত। একই গাড়িতে তাঁরা পাশাপাশি বসে নিজেদের খুনসুটিতে নিজেরাই হাসছেন। দেখে স্পষ্ট বোঝা গিয়েছে, ওই ভিডিয়োটিরই ছোট্ট একটি অংশ তিনি রিল আকারে ছেড়েছিলেন। যা দেখে চমকে গিয়েছিল দুই বাংলার দর্শক। পুরো ভিডিয়ো ভাগ করার সময় তিনি দ্বিতীয় হাতের মালিককেও ট্যাগ করেছেন। তিনি ও পার বাংলার এক সাংবাদিক। পরীমণির সঙ্গে আক্ষরিক অর্থে হাতে হাত মিলিয়েই দুষ্টুমিতে শামিল! ভিডিয়োটি ভাগ করে নায়িকা লিখেছেন, “প্র্যাঙ্কটা কি একটু বেশি হয়ে গিয়েছিল?

পরীমণির অনুরাগীরা অবশ্য এই মজাটাও উপভোগ করেছেন।# খবর: আনন্দবাজার পত্রিকা

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট