1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রতারনার অভিযোগে আরএমপি'র রাজপাড়া থানার দুই এসআই'র বিরুদ্ধে মামলা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
নজরুল বর্ষে আসছে শাম্মী তুলতুলের নতুন বই ‘ছোটদের নজরুল’ মির্জাপুরে ট্রেন দুর্ঘটনায় আহত কিশোরের চিকিৎসায় জামায়াত নেতারা, পরিচয় উদ্ধারে সহযোগিতা কামনা রূপসায় দুর্গা পূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন

প্রতারনার অভিযোগে আরএমপি’র রাজপাড়া থানার দুই এসআই’র বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর: ভাড়াটের সাথে যোগসাজস ও বাড়ী মালিককে ভয়ভীতি দেখিয়ে প্রতারনায় ফেলে বাড়ী ভাড়া,বিদ্যুৎ ও পানির বিল বাবদ ৬৮ হাজার টাকা গচ্চা খাইয়ে দেয়ার দেয়ার অভিযোগ উঠেছে আরএমপি’র রাজপাড়া থানার দুই এস আই’র বিরুদ্ধে।

ঘটনার প্রতিকারে নগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকায় আলফাজউদ্দিনের মেয়ে নার্গিস পারভীন রাজপাড়া থানার আমলী আদালতে দন্ডবিধির মামলায় করেছেন। মামলা নং ৪২১/২০২৪। ধারা নং ১০৯/৩৮৫/৪০৬/৪২০/৫০৬ ও ৩৪। আসামীগন হলেন রাজপাড়া থানার এসআই নুরুজ্জামান(৫০) ও এসআই মাইনুল ইসলাম(৪০)। বাড়ী ভাড়াটে ও অপর আসামী নগরীর সুলতানাবাদ এলাকার ইমরান আলীর ছেলে আব্দুল্লাহ জ্যোতি।

আসামীদের উক্ত ধারার অপরাধ তদন্ত কার্য সম্পন্ন করে আগামী ২১ জানুয়ারি তারিখে প্রতিবেদন দাখিলের জন্য আদালত পিবিআইকে তদন্ত ভার অর্পন করেছেন বলে মামলার আইনজীবী এডভোকেট লিয়াকত আলী সাংবাদিক দের জানিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট