1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে বাঁশের বেড়া দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ . ২৫টি পরিবার অবরুদ্ধ - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি পত্নীতলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা জেলা জুড়ে উৎসবের আমেজ: রাষ্ট্রপতিকে নিজ জেলায় বরণ করতে প্রস্তুত ঠাকুরগাঁও নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ১ শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২৬: ৩৩ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার সভাপতি মনির, সম্পাদক লিটন সারিয়াকান্দিতে এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণে জটিলতা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত মহেড়া ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা: চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলী হোসেন খান খোকনের আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু

রাজশাহীর তানোরে বাঁশের বেড়া দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ . ২৫টি পরিবার অবরুদ্ধ

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

মমিনুল ইসলাম মুন, বরেন্দ্র অঞ্চল ……………………………

দীর্ঘ প্রায় ৪০ বছরের পুরনো গ্রামীণ রাস্তায় জোরপূর্বক বাঁশের বেড়া দিয়েছে এক প্রভাবশালী। এতে প্রায় ২৫টি পরিবারের কয়েকশত মানুষ চলাচল করতে পারছে না। শিক্ষার্থীরা স্কুলে ও কৃষকরা গরু-ছাগল তাদের বাড়িতে নিয়ে যেতে পারছে না।

 

রাজশাহীর তানোর পৌরশহরের তালন্দ কলেজের নিচপাড়া বিলধার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মুনজুর রহমান, কালাম হোসেন, জামাল, কমেলা বিবিসহ অনেকেই বলেন, তারা এই রাস্তা দিয়ে প্রায় ২৫/৩০ বছর যাবত চলাচল করে আসছে। গত দু’দিন ধরে রাস্তার মালিকানা দাবী করে স্থানীয় শামীম, তার শ্বশুর রশিদ ও তার পরিবারের সদস্যরা বাঁশের বেড়া দিয়ে আমাদেরসহ শত পরিবারের বাড়ির লোকজনকে একঅর্থে অবরুদ্ধ করে রেখেছে।

এলাকাবাসি বলেন, জমি তাদের হলেও এটা কোন শান্তিপূর্ণ সমাধান নয়। এব্যাপারে অনেক অনুরোধ করেও তারা কোন কথাই শুনেনি । বর্তমানে আমাদেরকে বিকল্প পথে কষ্ট করে একজন একজন করে যেতে হচ্ছে যা খুবই কষ্টকর। আমাদের গরু-ছাগল বাড়িতে নিয়ে আসতে পারছি না। আমাদের সন্তানরা স্কুলে যেতে পারছে না। বিলধার হওয়ায় এই রাস্তা দিয়ে মাঠে যায় গ্রামের অনেক মানুষ। তারাও মাঠে যেতে পারছে না।

জায়গার মালিক শামীম নামে এক ব্যক্তি বলেন, ১৬ কাঠার ওই জমিটি আমার স্ত্রী আফরোজা বেগমের। মূলত রাস্তার জায়গাটি আমাদের জমির মধ্যে পড়েছে তাই আমরা জায়গাটি বাঁশের বেড়া দিয়ে দখলে নিয়েছি।

 

এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ বলেন, জনস্বার্থে ব্যাবহার কোন রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। এ বিষয়ে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট