1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ কারণের লক্ষ্য সমন্বয় সভা  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

খুলনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ কারণের লক্ষ্য সমন্বয় সভা 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে খুলনা জেলা পর্যায়ে সমন্বয় সভা ৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইউসুপ আলী এতে সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই রোগ সম্পর্কে সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানে, ফুলের টব, প্লস্টিকের পাত্র, ফ্রিজে জমে থাকা পানি, পুরাতন গাড়ির টায়ারে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। প্রতি শুক্রবার জুম্মার খুদবার সময় ইমামদের মাধ্যমে ডেঙ্গু সম্পর্কে মুসল্লিদের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালাতে হবে।

এছাড়াও মোবাইলকোর্ট, লিফলেট, মাইকিং এর মাধ্যমে প্রচার করতে হবে। জুলাই থেকে অক্টোবর মাসে ডেঙ্গু রোগ বেশি দেখা দেয়। ডেঙ্গু রোগ প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান তিনি। উক্ত সভায় জানানো হয়, খুলনা সিটি কর্পোরেশন সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত মশার লার্ভা নিধণে স্প্রে এবং বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুর্ণাঙ্গ মশা মারার ঔষধ প্রয়োগ করবে।

এ সভায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, কেডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট