1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলায় স্বামীকে হত্যা মামলায় স্ত্রীর ফাঁসির আদেশ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরির কারখানাকে ৩ লাখ টাকা  জরিমানা, ব্যবসায়ী গ্রেপ্তার জলবায়ু পরিবর্তন: বাস্তুচ্যুতি, বৈষম্য ও মানবিক ঝুঁকি বরিশালে ভরা মৌসুমেও ইলিশের সংকট, নিষিদ্ধ জাল ও নাব্যতা নিয়ে উদ্বেগ শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে শনিবার (১৬আগস্ট) বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যনারে বিকেল ৫ টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে রাজশাহী জেলা যুবদলের সদস্য , উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক,শাহদৌলা সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি আল-আমিন জমাদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদল নেতা আশিক ইকবাল হিমেল, জেলা স্বেচ্ছা সেবকদল নেতা ফয়সাল আহম্মেদ, উপজেলা যুবদল সাবেক সদস্য রাশিদুল ইসলাম, হাসিবুল ইসলাম, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক আমির হোসেন, টনিজ আহম্মেদ, রাজশাহী মহানগর ছাত্রদল সদস্য তুষার আহম্মেদ, বাঘা পৌর ছাত্রদল আহবায়ক শিমুল ইসলাম, সদস্য সচিব মাসুম পারভেজ, জেলা ছাত্রদল সাবেক সহ-সভাপতি শরিফুল ইসলাম শিমুল হোসেন প্রমুখ।

বক্তব্যকালে আল আমিন বলেন, দেশনায়ক তারেক রহমান খুব শীঘ্রই দেশে এসে নেতৃত্ব দেবেন। তার নের্তৃত্বেই ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করবে। তিনি বলেন,ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তার দোসরা ওৎ পেতে আছে। সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। আর যেন আমাদের জুলাই-আগষ্ট ফিরে দেখতে না হয়।আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ রাসেল আহম্মেদ, অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদল নেতা খালেদ মাহমুদ মিঠু।

উপস্থিত ছিলেন,যূবদলের শরিফুল ইসলাম, আলমগীর হোসেন, রবিউল ইসলাম, আব্দুল আলীম প্রমুখ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে। তিনি ৮১ বছরে পা দিয়েছেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট