1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে মানবপাচারকারী ২ সদস্য আটক

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি:  পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে দুই বাংলাদেশি নাগরিককে ভারতে পাচারের চেষ্টাকালে দেলোয়ার হোসেন (৩৫) ও ইয়াছিন আলী (২০) নামে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার শারিয়ালজোত সীমান্ত থেকে তাদের আটক করা হয়। বিষয়টি বিকেলে সাংবাদিকদের নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম। আটককৃত দেলোয়ার হোসেন তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের পরমানিকপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং ইয়াছিন আলী একই উপজেলার শারিয়ালজোত গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, শনিবার ভোরে শারিয়ালজোত বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৪৩৯ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল দল চক্রটিকে চিহ্নিত করে ধাওয়া দেয়। এ সময় তারা ২ জন হিন্দু বাংলাদেশি নাগরিককে নিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। টহল দলের ধাওয়া খেয়ে দুই ভুক্তভোগী ভারতের ভেতরে ঢুকতে সক্ষম হলেও পাচারচক্রের দুই সদস্যকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরবর্তীতে, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় মানবপাচার রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট