1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক: সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৪ আগস্ট) রাতে রাজধানীর শান্তিনগরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মো.খালিদ হোসেন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,গ্রেফতার এড়াতে তিনি সম্বন্ধীর বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন। এব্যাপারে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন বাসসকে জানান, রূপগঞ্জে রোমান মিয়া নামে দশম শ্রেণির এক ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় গত ২১ আগস্ট দায়ের করা মামলায় গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখানো হবে।

গত ২১ আগস্ট বুধবার বিকেলে নিহত রোমান মিয়ার খালা রিনা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ পরিদর্শক জোবায়ের হোসেন জানান, নিহত রোমান মিয়া (১৭) উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের আনোয়ার হোসেনের ছেলে। তিনি পুনর্বাসন কেন্দ্রের নব কিশলয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, গোলাম দস্তগীরের ছেলে গাজী গোলাম মূর্তজা, পাটমন্ত্রীর পিএস এমদাদুল হক, ফিরোজ ভূঁইয়া, সদ্য সাবেক রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানসহ কয়েকজন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নাম আছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে  দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর সন্ধ্যায় চনপাড়ায় ছাত্র-জনতা একটি আনন্দ মিছিল বের করে।

মিছিলকে পন্ড করতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর ও গোলাম মূর্তজার নির্দেশে আওয়ামী লীগের লোকজন আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করে। এ সময় নিহত রোমানের গলা, ঘাড়, হাত, বুক ও পিঠে কয়েকটি গুলি লাগে। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিনা ময়নাতদন্তেই তাকে দাফন করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছিলেন গোলাম দস্তগীর গাজী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট