1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাষ্ট্রপতি কতজনের দন্ড মওকুফ করেছেন জানতে চেয়ে লিগ্যাল নোটিশ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

রাষ্ট্রপতি কতজনের দন্ড মওকুফ করেছেন জানতে চেয়ে লিগ্যাল নোটিশ

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক: ১৯৯১ সালের জানুয়ারি হতে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতি কতজনের কারাদন্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করেছেন সে তালিকা প্রকাশ ও প্রদানের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো: ওমর ফারুক আজ স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রী পরিষদ সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠান। নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে নামের তালিকা দিতে অনুরোধ করা হয়।

নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রপতির দন্ড মওকুফের ক্ষমতার উৎস বা কোন আইন দ্বারা তিনি কীভাবে কোনো প্রক্রিয়ায় তা করে থাকেন বা দন্ড মত্তকুফের মানদন্ড বিষয়ে জনগণের জানা দরকার। তাই এখানে ১৯৯১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত যতজনকে রাষ্ট্রপতি দন্ড মওকুফ করে বা দন্ড স্থগিত করে কারাগার থেকে মুক্তি দিয়েছেন তাদের নামের তালিকা ও কী প্রক্রিয়ায় তাদের ক্ষমা করা হয়েছে তার বর্ণনা নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে দন্ড মওকুফ হওয়াদের তালিকা না পেলে উচ্চ আদালতে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।#বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট