1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা, সাবেক এমপিসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা   - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা, সাবেক এমপিসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা  

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি………………..

চাঁপাইনবাবগঞ্জে এক বিএনপির কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল ওদুদসহ আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

১৯ আগস্ট রাতে মামলাটি করা হলেও পুলিশের পক্ষ থেকে আজই আনুষ্ঠানিকভাবে জানানো হয় বলে জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিরহামপুরের মৃত জোবদুলের ছেলে মোহা. বাবু মামলাটি করেন। মামলায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ ছাড়াও ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। এঁদের মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগের নেতা–কর্মী। মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ৫ আগস্ট বিকেলে সদর উপজেলার সোনাপুরে আসামিরা ককটেল, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ভাতিজা আজম আলীর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর হত্যার উদ্দেশ্যে তাঁর শরীরে ককটেল ছুড়ে মারেন হামলাকারীরা। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, বাদীর এজাহার পাওয়ার পর মামলা রেকর্ড করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আসামিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট