1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও শেখ হাসিনার বিচারের দাবীতে রূপসায় বিক্ষোভ সমাবেশ  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নাটোরের বনবেলঘড়িয়ায় ১০৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মরদেহ উদ্ধার: কলেজছাত্র রবিউল হত্যায় গ্রেপ্তার ২ শিবগঞ্জে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা, রোগীকে মারধরের অভিযোগ শিবগঞ্জে এসআরবি বিজিবির অভিযানে ইয়াবা ও সিরাপ উদ্ধার, আটক ১

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও শেখ হাসিনার বিচারের দাবীতে রূপসায় বিক্ষোভ সমাবেশ 

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরো-

খুলনা জেলার রূপসা উপজেলায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে পুর্নবাসনের বক্তব্যের প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবি এবং শেখ হাসিনার শাস্তির দাবিতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ আজ ১৪ আগষ্ট বিকালে অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাজদিয়া মাহেন্দ্র স্টান্ডে পথ সভার মাধ্যমে শেষ হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, নৈহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মহিউদ্দিন মিন্টু। বিএনপি নেতা কামরুল ইসলাম কচির পরিচালনায় বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু,বিএনপি নেতা এ্যাডঃ তাফসিরুজ্জামান,সৈয়দ নিয়ামত আলী,জিএম আসাদুজ্জামান,সাজ্জাদ হোসেন,সাইফুল ইসলাম পাইক,মুন্না সরদার,আলিম খান,সৈয়দ মাহমুদ আলী, আসাদুজ্জামান পাইক,আজিবুল্লাহ শেখ,ইসরাইল বাবু,বনি আমিন সোহাগ,জিএম হিরক,ওলিয়ার রহমান,শাহাজাদা আলমগীর,জিয়াউর রহমান, অহিদুজ্জামান চঞ্চল, লতিফুর রহমান,ইমরান, সুমন,আবু দাউদ দানিশ, আবুল কাশেম, সাইফুল, মশিয়ার,মাহবুব,অপু দাস, আমিনুল,রুবেল প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট