1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাংলাদেশ বেতার খুলনা পরিদর্শন করলেন মহাপরিচালক - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বাংলাদেশ বেতার খুলনা পরিদর্শন করলেন মহাপরিচালক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরো………………….

বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া ১৩ই আগষ্ট মঙ্গলবার দুপুরে বাংলাদেশ খুলনা বেতার কেন্দ্র পরিদর্শন করেন। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতকারী খুলনা বেতার কেন্দ্রে ঢুকে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। অগ্নিসংযোগের ফলে বেতার কেন্দ্রের অবকাঠামো, সম্প্রচারের সাথে যুক্ত যন্ত্রপাতিসহ সকল কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।

উক্ত পরিদর্শনকালে খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মো. ছালাহ উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) এ এস এম জাহীদ, প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মুনীর আহমদ, পরিচালক মো. বশির উদ্দিন, সিনিয়র প্রকৌশলী মো. শাহজাদা সেলিম, খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য্য, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাসহ বেতারের কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

এ দিকে খুলনা বেতারের সম্মেলনকক্ষে বেতার ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মহাপরিচালক এক মতবিনিময় সভায় মিলিত হন। সভার প্রথমে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। উক্ত সভায় আগামী তিন দিনের মধ্যে একটি বা দুইটি কক্ষ সংস্কার করে বা অন্য স্থান থেকে সম্প্রচার শুরু, ক্ষতিগ্রস্ত ভবনগুলো সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে খুলনা বেতারকে আগের স্থানে ফিয়ে আনার জন্য বিদ্যমান ভবনগুলো দীর্ঘমেয়াদে ব্যবহার উপযোগিতা পরীক্ষা করা, নতুন ভবন ও স্টুডিও নির্মাণ, নিরাপত্তার স্বার্থে কাঁটাতারের বেড়া দেয়া ও রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে নিদের্শনা দেন মহাপরিচালক।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট