1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় থানা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

রূপসায় থানা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ, খুল না………………

খুলনা জেলার রূপসায় দেশের চলমান গুজব ও নৈরাজ্যের প্রতিবাদে পূর্ব রূপসা থানা ছাত্রদল আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মিছিল আজ ৯ আগষ্ট বিকালে উপজেলার সদরে অনুষ্ঠিত হয়৷ মিছিলটি রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে কাজদিয়া বাজারে শেষ হয়।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন আমাদের সকলের গুজব এবং নৈরাজ্যর বিরুদ্ধে স্বোচ্ছার থাকতে হবে। দেশের মানুষ কে এবং তাদের সকলকে ভালো রাখতে হবে। মানুষের বিপদে এগিয়ে আসতে হবে। তারা বলেন, পূর্ব রূপসা থানা ছাত্রদলের প্রতিটা নেতৃবৃন্দ আপনাদের সকলের পাশে আছেন।দলের কেউ কোনো অপকর্মের সাথে জড়ানোর সত্যতা পেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ শাহাজামান প্রিন্স। সভায় সভাপতিত্ব করেন পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদ। এসময় বক্তৃতা করেব উপজেলা বিএনপির সদস্য আসাবুর মোড়ল,টিএসবি ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন খান,সদস্য সচিব আজিজুর রহমান মোড়ল,বিএনপি নেতা মোঃ হাকিম কাজী,খন্দকার শরিফুল ইসলাম,সাবেক ছাত্রনেতা আলিম খান,মুন্না সরদার,বাদশা জমাদ্দার,জেলা যুবদলের সহ- শিল্প বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম রিপন,জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এস এম মেহেদী হাসান,ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক এমজেএড শুভ, রূপসা থানা ছাত্রদল নেতা শরিফুল ইসলাম নাসির, রূপসা ডিগ্রি কলেজ সদস্য সচিব নুরুল আমিন পাপ্পু,ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল আহবায়ক মাসুদ শিকারি, সদস্য সচিব নাঈমুল ইসলাম নাঈম, সাবেক থানা ছাত্রদল নেতা বলরাম নন্দী,নাহিদ হাসান,নুরুল হক,মো: রমজান আলী প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট