1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত থানায় মামলা , ট্রাক চালক আটক - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত থানায় মামলা , ট্রাক চালক আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ রাজশাহী শহর থেকে চিকিৎসা শেষে নিজ বাড়ী চারঘাটে ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় প্রান হারালেন স্কুল শিক্ষক হাবিবুর রহমানর। আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নিহতের স্ত্রী শিরিন সুলতানা। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে চারঘাট-বানেশ^র মহাসড়কের মোক্তারপুর ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান শিক্ষক হাবিবুর রহমান। তিনি চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের কামীনিগঙ্গারামপুর এলাকার কাসেম প্রামানিকের ছেলে। এ ঘটনায় ট্রাক চালককে আসামী করে চারঘাট মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

থানা ও পারিবারিক সুত্রে জানা যায়, নিহত স্কুল শিক্ষক হাবিবুর রহমান পাশর্^বর্তী বাঘা উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার বিকেলে নিজ বাড়ী থেকে তারা স্বামী স্ত্রী দুজন রাজশাহীতে চিকিৎসা করাতে গিয়েছিলেন। গভীর রাতে চিকিৎসা শেষে তাদের বহনকারী সিএনজিতে করে রাজশাহী শহর থেকে নিজ বাড়ী ফেরার পথে চারঘাট-বানেশ^র মহাসড়কের মোক্তারপুর ট্রাফিক মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে আসা ধান বোঝায় একটি ট্রাক (যাহার নম্বর কুষ্টিয়া ট- ১১-১২৮৮) সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান স্কুল শিক্ষক হাবিবুর রহমান। আহত হোন তার স্ত্রী শিরিন সুলতানা।

পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সদ্যসরা তাদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান কে মৃত ঘোষণা করেন। আহত তার স্ত্রীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে আহত শিরিন সুলতানা আশঙ্কা জনক অবস্থায় রয়েছেন বলেন জানান নিহতের সন্তান কাইনাথ হাবিব লামিম।

চারঘাট মডেল থানার পরিদর্শক আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে নিহত হাবিবুর রহমানের সন্তান কাইনাথ হাবিব লামিম বাদী হয়ে আটক ট্রাক চালক শাজাহান আলীকে এক মাত্র আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট