1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজশাহীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় ১০ মাসের শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ, চাকুসহ বাবা গ্রেপ্তার নাচোলে ২ নং ফতেপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী গণসংযোগ সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত বগুড়ার শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবা পরিচিতি সভা পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পত্নীতলায় পরিবেশ রক্ষা ও বজ্রপাত মোকাবিলায় তালবীজ রোপণ কালীগঞ্জে মাদক কারবারিকে ধরে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ উপ সম্পাদকীয়: জাতিসংঘের ৮১ বছর: প্রতিষ্ঠার স্বপ্ন ও বর্তমান বাস্তবতার হিসাব-নিকাশ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজশাহীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

লিয়াকত হোসেন …………………….

জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজশাহীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৪ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় জেলা প্রশাসক আব্দুল জলিল এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এএনএম মঈনুল ইসলাম।

 

এ সময় মাছের পোনা অবমুক্ত করা হয় এবং জেলা প্রশাসক কার্যালয় থেকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

 

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মুহাম্মদ শরিফুল হক, মৎস্য অধিদফতর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মো. আব্দুর রউফ, আরএমপি উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড প্রসিকিউশন) মোহাম্মদ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অলক বিশ্বাস প্রমুখ।

 

আলোচনা সভা শেষে মাছ উৎপাদনে সফলতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- দূর্গাপুর উপজেলার মৎস্য চাষি বাচ্চু মিয়া, বাঘা উপজেলার মুজিবুর রহমান এবং পবা উপজেলার আলহাজ্ব মো. মসিরুদ্দীন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট