1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঘাটভোগ-বাহিরদিয়া আঞ্চলিক বিরোধের অবসান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা কালীগঞ্জে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ভোলাহাটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন রাজশাহীতে এবারও চামড়ার দাম কম লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা নওগাঁ পুলিশ সুপার এর নিরাপত্তা ব্যবস্থা তদারকি তানোরে এক যুগ ধরে একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে পাইকর ও খেজুর গাছ কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অসুস্থ্ ছাত্রীর পাশে বিদ্যালয়ের এ্যলামনাই আ্যসোসিয়েশন “শিক্ষার আলো জ্বেলে শক্তিশালী, বাঘা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি” রাবির বাঘা উপজেলার শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিত লালপুরে অস্ত্রের মুখে জিম্মি করে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট

প্রশিক্ষণ নিতে চিনে গেছেন কেন্দ্রীয় মহিলা শ্রমিকলীগের নেত্রী রোকসানা পারভীন রুবা

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সাথে প্রশিক্ষণ নিতে বাংলাদেশ মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন রুবা চীন গেছেন। গত ২৫ মে ঢাকা থেকে দুপুর ১২টার ফ্লাইটে তিনি চীনের উদ্দেশ্যে যাত্রা করেন। শ্রমিক লীগ নেত্রী রুবা সেখানে চীনের কমিউনিস্ট পার্টির উদ্যোগে আয়োজিত কুনমিং প্রদেশ, হ্যাংজু, ঝেজিয়াং প্রদেশে স্বাগত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

এছাড়া, তিনি বেইজিং আন্তর্জাতিক বিভাগের নেতাদের সাথে বৈঠক, বেইজিংয়ের সাংস্কৃতিক ঐতিহ্য পরিদর্শন শেষে বেইজিং থেকে রওনা হয়ে কুনমিং পৌছাবেন। কুনমিং থেকে আগামী ৬ জুন বাংলাদেশে ফিরবেন। প্রশিক্ষণ সফরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা শ্রমিক লীগের আরো ৫ জন সদস্য অংশগ্রহণ করছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত ১৪ এপ্রিল এক চিঠিতে চীনের কমিউনিস্ট পার্টির কাছে ৫০ সদস্যের একটি তালিকা পাঠিয়েছেন। এতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, মহিলা শ্রমিক লীগ এবং আওয়ামী লীগের ওয়েব টিমের সদস্যরা রয়েছেন।

উল্লেখ্য, রোকসানা পারভীন রুবা প্রখ্যাত শ্রমিক লীগ নেতা মরহুম আলহাজ¦ রহমত উল্ল্যা চৌধুরীর সুযোগ্য কন্যা এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক ও রহমত উল্ল্যা চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট