1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা হল্ল্যাইএর মুখ বন্ধ : পানিবন্দি রামচন্দ্রপুর গ্রাম ফসলের  ব্যাপক ক্ষতি  মানসিক ভারসাম্যহীন নারী বাসের গ্লাস ভেঙ্গে দিয়েছে বলে বেধড়ক পেটালেন চালক, থানায় অভিযোগ বরিশালে নানা কর্মসূচীর মধ্য ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী  লালপুরে সাজাপ্রাপ্ত ২জন পলাতক আসামী গ্রেফতার প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শন রাজশাহী চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে সাজানো হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বাঘায় পুলিশ দেখে মোটরসাইকেল ফেলে পলায়ন, পরিত্যাক্ত অবস্থায় জব্দ করলো পুলিশ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৩৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় পুলিশ দেখে নম্বরবিহীন দুটি মোটরসাইকেল রেখে পালিয়ে গেছে দুই যুবক। প্রত্যক্ষদর্শীদের বর্ননামতে, নম্বরবিহীন মোটরসাইকেল দুটির একটি লাল রংয়ের ১৫০সিসি আরটিআর অপরটি ১০০সিসি বাজাজ। পরে মোটরসাইকেল দুটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। মঙ্গলবার (১৪ মে’২৪) উপজেলার পানিকুমড়ার বেলালের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্যমতে, মোটরসাইকেল দুটির মালিক মাদক ব্যবসায়ী। ওই দুইজন পুলিশ দেখে মোটর সাইকেল রেখে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ তাদের পিছু নিলেও ধরতে ব্যর্থ হন। পুলিশ জানায়,মোটরসাইকেল দুটির একটিরও রেজিষ্ট্রেশন নাই। এ ব্যাপারে জিডি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে,বাঘা থানার উপ পরিদর্শক (এসআই) নূরল ইসলাম জানান, মোটর সাইকেলের প্রকৃত মালিকের সন্ধান না পেয়ে পরিত্যাক্ত অবস্থায় মালিকবিহীন মোটরসাইকেল দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

এবিষয়ে জিডি করা হয়েছে। মালিকানার বিষয়ে তিনি বলেন, আইনগতভাবে নাম ঠিকানা পাওয়া যায়নি। যা শোনা যাচ্ছে সেটি সঠিক নাও হতে পারে। মালিকা যাচাই হবে তার পরে জানা যাবে। জিডির সুত্র ধরে মালিকানা যাচাইয়ের জন্য বিআরটিসিতে আবেদন করবেন। রেজিষ্ট্রেশন ছাড়াও বিআরটিসির মাধ্যমে মালিককে খুঁজে বের করা সম্ভব হবে জানিয়ে তিনি পরামর্শ দেন, আপনি রিপোর্ট করবেন মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় পানিকুমড়া বেলালের মোড়ের পাশে কাঁচা রাস্তায় পরিত্যাক্ত অবস্থায় মালিকবিহীন মোটরসাইকেল দুটি পাওয়া গেছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, জিডি করে আদালতে পাঠানো হয়েছে। মোটরসাইকেল এর প্রকৃত মালিক ও পালিয়ে যাওয়া যুবকদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট