1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট, জীবননাশের হুমকি, পুলিশের নীরব  পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ ​সংকীর্ণ মেহরাব ও ছোট মসজিদে ইমামের দাঁড়ানোর স্থান: ইসলামি শরিয়তের আলোতে একটি তাত্ত্বিক বিশ্লেষণ বাঘায় আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী পেলেন মহাপরিচালকের ঈদ উপহার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্ট্রিয়ারিং চালক কিশোর  নিহত শিবগঞ্জের চাহিদার চেয়ে প্রায় ৫ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু হৃদপিণ্ডে ছিদ্র ও খাদ্যনালী ব্লকে মৃত্যুর সাথে লড়ছে ১৩ মাসের অর্পিতা — বাঁচাতে এগিয়ে আসার আকুল আহ্বান তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমীক মোয়াজ্জেম জাবেদ আলি শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদরে বজ্রপাতে নারীসহ নিহত ২ শিবগঞ্জের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

রাজশাহীর বাঘায় অধিক মূল্যে সার বিক্রি করায়  ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৩৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

হাবিল উদ্দিন, বাঘা, রাজশাহী……………………………….

রাজশাহীর বাঘা উপজেলায় বেশি দামে সার বিক্রি করায় এক ডিলারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ। শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বাঘা বাজারে অভিযান চালিয়ে ওই জরিমানা করা হয়।

 

বাঘা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জুয়েল আহমেদ জানান, কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাঘা বাজারে অভিযান চালানো হয়। সেখানে সরকারের নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে ইউরিয়া সার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় বাঘা বাজারের সার ডিলার সোনালী বীজ ভান্ডার এর সত্ত্বাধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

তিনি আরও বলেন, বাঘা উপজেলাধীন সার ডিলারগণকে সরকার নির্ধারিত রাসায়নিক সারের প্রতি কেজি বিক্রয়মূল্য যথা ইউরিয়া- ১৬/-, টিএসপি-২২/-, এম ও পি(পটাশ) -১৫ /- ও ডিএপি- ১৬/- বজায় রেখে ব্যবসা পরিচালনার অনুরোধ করা হলো। সম্মানীত ক্রেতাগণ এ বিষয়ে সতর্ক থেকে অধিক মূল্য দাবিকারক সার ডিলারের বিরুদ্ধে অভিযোগ প্রদান করতে পারেন। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট