1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা আলফাত হোসেন জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর আয়োজনে মৌসুমী ফল উৎসব

ঠাকুরগাঁওয়ে আনন্দমেলার সমাপনী সম্মাননা স্মারক প্রদান

  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শাওন আমিন, ঠাকুরগাঁও প্রতিনিধি …………………………………………..

ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে তিন দিনব্যাপী আনন্দমেলার সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে ইউ এন ডিপির আয়োজনে উদ্যোক্তাদের নিয়ে এই আনন্দমেলার সমাপনী অনুষ্ঠিত হয়।

এ সময়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আনন্দ মেলার আহ্বায়ক ও কারুপণ্য উন্নয়ন সংস্থার পরিচালক চন্দনা ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, আনন্দমেলার পরিচালক মাহমুদুল আলম, মুর্শিদা নুপুর, ইউ এন ডিপির প্রতিনিধি সহ অন্যান্যরা।

অতিথিরা বলেন, নারীরা আজ সব জায়গায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে উদ্যোক্তারা ঘরে বসে তাদের বিভিন্ন পণ্য তৈরি করছে। সেই পণ্য বাজারজাত করা হচ্ছে। ঠাকুরগাঁও জেলায় প্রত্যেকটি উদ্যোক্তা ভালো কাজ করে আরও সামনের দিকে এগিয়ে যাও সেই কামনা করেন আমন্ত্রিত অতিথিরা। প্রতিটি স্টলে উদ্যোক্তারা তাদের নিজ হাতে তৈরি পুতুল, নারীদের শাড়ি থ্রি পিস, কাপড়ের ব্যাক, ফুল, বাঁশের তৈরি বিভিন্ন শিশুদের খেলনা, খাদ্য সামগ্রী সহ অসংখ্য পণ্যগুলো প্রদর্শন করেন।

এই মেলা গেল বৃহস্পতিবার শুরু হয় নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার রাতে শেষ হয়। আলোচনা সভা শেষে ৩৩ জন উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর সেখানেই শিশুদের নিয়ে এক জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট