1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
যশোরে চুরি হয়ে যাওয়া ইজিবাইক তিন ঘন্টার মধ্যে উদ্ধার করলো পুলিশ - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিউল ইসলাম মিঠুনের উদ্যোগে মিলাদ ও দোয়া কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ লাখ টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস বদলিসহ ৩ দফা দাবিতে ৪ নভেম্বর আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গাজীপুর পিবিআই এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির কাছে ঘুষ ও মিথ্যা রিপোর্টের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা সোহেল শেখকে গুলি, মোটরসাইকেল ছিনতাই পোরশায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ

যশোরে চুরি হয়ে যাওয়া ইজিবাইক তিন ঘন্টার মধ্যে উদ্ধার করলো পুলিশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৫১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

উৎপল ঘোষ, (ক্রাইম রিপোর্টার) যশোর……………………..

যশোরে চুরি হয়ে যাওয়া ইজিবাইকটি তিন ঘন্টার মধ্যে দেয়াড়া ইউনিয়নের হালসা গ্রামের রাস্তার উপর পড়ে থাকা অবস্থায় উদ্ধার করেছ পুলিশ। কোতায়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান ও এসআই মাইদুল ইসলাম যৌথ অভিযান পরিচালনা করে ইজিবাইকটি উদ্ধার করেন। ইজিবাইকটির মালিক বারান্দীপাড়া ঢাকা রোডের বাসিন্দা আব্দুল আজিজের স্ত্রী জেসমিন বেগম।

 

জেসমিন বেগম জানান, আমার স্বামী পুলিশ অফিসার, তার আরো তিনটি স্ত্রী আছে।আজিজ আমার সংসার চালাতে কোন খরচ দেয় না। চার ছেলে-মেয়ে নিয়ে বহু লড়াই করে জীবনে যুদ্ধ করে বেঁচে আছি। ব্যাংক থেকে লোন তুলে চারটি ইজিবাইক ভাড়ায় চালাই। প্রতি মাসে ৫০ হাজার টাকা ব্যাংকে জমা দিতে হয়। রাত সাড়ে ৯টার দিকে আমার একটি ইজিবাইকটি চুরি হয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে কোতয়ালি থানায় অভিযোগ দিয়ে ওসি তাজুল স্যারের কাছে কান্নাকাটি করি।

 

ওসি সাহেব আমাকে আশ্বস্থ করেন এবং বলেন বিষয়টি ন্দ্রত ওসি স্যার- তদন্ত ওসি মনিরুজ্জামান স্যারকে ইজিবাইক উদ্ধার করতে নির্দেশ দেন। মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, জেলার সমুদয় ক্যাম্প ফাঁড়িকে বেতার বার্তা দিয়ে প্রথমে এলার্ট করে নিয়েই অভিযান পরিচালনা করি। তিন ঘন্টার মাথায় সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের হালসা গ্রামের রাস্তার ওপর থেকে ইজিবাইকটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। চোর চক্রকে অবশ্যই আটক করে আইনের আওতায় আনা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট