1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নিউজিল্যান্ডের প্রথম চার টেস্ট জয়ী দলের সদস্য অ্যালাবাস্টার মারা গেছেন  - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর তানোরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুর, আহত ৩: গ্রেপ্তার ১ বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কেক তৈরি: ‘মায়ের দোয়া বেকারী’কে জরিমানা দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা সার জব্দ, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল জেলা পুলিশ রাজশাহীতে খেয়াঘাটের মাশুল আদায় নিয়ে জেলে ও ইজারাদারের তীব্র বিরোধ

নিউজিল্যান্ডের প্রথম চার টেস্ট জয়ী দলের সদস্য অ্যালাবাস্টার মারা গেছেন 

  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক : নিউজিল্যান্ডের প্রথম চার টেস্ট জয়ী দলের সদস্য  লেগ স্পিনার জ্যাক অ্যালাবাস্টার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

১৯৫৫ থেকে ১৯৭২ সালের মধ্যে নিউজিল্যান্ডের হয়ে ২১ টেস্টে ৪৯ উইকেট নিয়েছেন অ্যালাবাস্টার।
নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে প্রথম চার ম্যাচে জয়ী দলের অংশ ছিলেন অ্যালাবাস্টার। ১৯৫৫-৫৬ সালে ভারত ও পাকিস্তান, ১৯৫৮ সালে ইংল্যান্ড, ১৯৬১-৬২ সালে দক্ষিণ আফ্রিকা এবং ১৯৭১-৭২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথমবারের মত টেস্ট সিরিজ ড্র’তে বড় অবদান রাখেন অ্যালাবাস্টার। ৫ টেস্টে ২২ উইকেট শিকার করেন তিনি। প্রথম টেস্টেই ৭ উইকেট নেন তিনি। ১৮০ রানে ৮ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ে দেশের বাইরে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয়েও অবদান রাখেন অ্যালাবাস্টার। ১৪৩টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট নেন তিনি। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট