1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী পুলিশ লাইনস কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: নতুন ভবন নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা শিবগঞ্জে ১১৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ গণিত অলিম্পিয়াডে দেশসেরা ১৪৮তম চাঁপাইনবাবগঞ্জের নাজিফা রহমান চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতায় গুরুত্ব দিচ্ছেন নওগাঁ পত্নীতলার আরএমও ডা. নাঈম দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পাবনা এক্সপ্রেস’ প্রভাতী ও গোধূলি, থাকছে ঈশ্বরদী জংশনে স্টপেজ টাঙ্গাইলের সখীপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে ৪ সংবাদকর্মীকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগ, তীব্র প্রতিবাদ খুলনায় র‍্যাব-৬ এর পৃথক অভিযান: ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ নারী গ্রেপ্তার

বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ও চুরি মামলাসহ ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের দিক-নির্দেশনায় শুক্রবার রাত ও শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

মাদকসহ ১ জন গ্রেফতার

পুলিশ সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানে ২১ পিস আমদানি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রাজিব মিয়া (২৫) উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। শুক্রবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

চুরি ও অন্যান্য মামলায় ৩ আসামি আটক

অন্যদিকে, পৃথক অভিযানে চুরি ও নিয়মিত মামলার ৩ আসামিকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন:

  • বাবু (২৪): বাঘা পৌরসভার কলিগ্রামের আজিজুল সরকারের ছেলে (চুরি মামলা)।

  • রাসেল (২৮): নারায়ণপুর গ্রামের সাপাহার আলীর ছেলে (চুরি মামলা)।

  • মিজান (৩৫): আলাইপুর মহাজনপাড়ার খাকসার আলীর ছেলে (নিয়মিত মামলার এজাহারনামীয় প্রধান আসামি)।

অভিযানের বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশি এই অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট