1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চট্টগ্রামে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চট্টগ্রামে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃরোকন উদ্দিন, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম…………………………………………………………

চট্টগ্রাম বন্দর নগরীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ২ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে ছাত্রলীগ। রবিবার (১৭ই মার্চ) পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃসিরাজুল ইসলাম আকাশের উদ্যোগে সাগরিকা স্কয়ার প্রাঙ্গনে আয়োজিত উক্ত ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল।

উক্ত কর্মসূচিতে আরোও উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি হাসমাত খান আতিফ, কোতোয়ালি থানা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত রিকু, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মাঈন উদ্দিন সোহেল, ফারহান উদ্দিন খাঁন, পাহাড়তলী থানা ছাত্রলীগের উপ ক্রীড়া সম্পাদক মোঃইমতিয়াজ উদ্দিন আকিল, ১২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইজাজুল আলম, শুভ, ইরফান,রাহাত, রাফি, বাবু সহ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট