1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ:
ডিসি কাপ ফুটবলে তানোরকে হারিয়ে জয় পেল দুর্গাপুর রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মেয়ের বিয়ে’র আগেই মায়ের মৃত্যু ,এলাকা জুড়ে শোকের মাতম     শিবগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু পবায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাশুয়ার কোপে চাচা নিহত রাজশাহীতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক আমিনুর রহমানের শোক ডেঙ্গু প্রতিরোধে রাসিকের নতুন প্রশংসনীয় উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ১হা: ১২৫ বোতল এসকাফ সিরাপ ও প্রাইভেটকারসহ আটক ১  পরিচ্ছন্ন রহনপুর শহর গড়তে মাঠে ইউএনও জিল্লুর রহমান

যশোরে বেনাপোল সড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় আহত ৪০

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৪১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

উৎল ঘোষ(ক্রাইম রিপোর্টার ),যশোর…………………………..

যশোর বেনাপোল সড়কের মালঞ্চি গ্রামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে অন্তত ৪০জন আহত হয়েছেন । ঘটনাটি ঘটেছে আজ ১৭ জুলাই রোববার বেলা ৩টা ৪৫ মিনিটে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক।

গুরুতর আহতরা হলেন, শার্শা উপজেলার দিলু বিশ্বাসের ছেলে মমতাজ, তার স্ত্রী শাহানার বেগম, বেনাপোলের তাইজুলের ছেলে নগর, ঝিকরগাছার আসলামের ছেলে আরিফ, ঢাকা আজিমপুরের শাহজাহানের ছেলে রাসেল।

বাসের যাত্রী ইয়াসিন জানান, তিনি বেনাপোল থেকে যশোরের উদ্দেশ্যে আসছিলেন। বাসের ভেতরের শেষের ছিটে ছিলেন। মালঞ্চি কোল্ড স্টোরের সামনে পৌঁছানো মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে বাম পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা দেয়। এসময় বিকট শব্দ হয়। বাসের সামনের সারিতে থাকা অধিকাংশ যাত্রীই আহত হয়েছেন বলে তিনি জানান।

এ বিষয়ে যশোর জেলা পুলিশের(ওসি) রুপন কুমার সরকার জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক জানান, ঘটনাটর পরই তার নেতৃত্বে একটি টিম সেখানে যান। ওই সময় বাসের ভেতরে আটকে থাকা গুরুতর অবস্থায় আটজনকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার তারেক সামস জানান, বাসে থাকা প্রায় ৪০জন যাত্রীকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট