1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি…………………………………….

মেডিকেল কলেজ হাসপাতাল গুলোতে রোগীদের চাপ কমাতে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব মেডিকেল কলেজ হাসপাতালেই রোগি মাটিতে পড়ে থাকে। এ হাসপাতালেও রোগি মাটিতে পড়ে আছে। আমি যেটি বলতে চাই তা হল- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যদি আমরা চিকিৎসা সেবা পৌঁছে না দিতে পারি তাহলে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে চাপ কোনো দিনই কমবে না। মেডিকেল কলেজ শুধু চিকিৎসা সেবা দেওয়া জন্য নয়। এখানে শিক্ষা, গবেষণা সবই আছে। সুতরাং আমরা জেলা হাসপাতালসহ অন্যান্য হাসপাতালগুলোকে আরও উন্নত করবো। রাজশাহীতে একটি জেলা সদর হাসপাতাল আছে। যেটি খালি পড়ে আছে। আমরা চেষ্টা করবো সেটাকে সচল করার। সেটি চালু হলে এই মেডিকেল কলেজ হাসপাতালে চাপ কমবে।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন আরও বলেন, হাসপাতালগুলোতে পরিদর্শন চলবে। আমি একটা স্পষ্ট কথা বলে দিই; কোন হাসপাতাল তাদের পূর্ব শর্ত ছাড়া কোনভাবেই চলতে পারবে না। কারণ একটা অপারেশন করতে গেলে যা যা দরকার, একটা হার্টের রোগি রাখতে গেলে যে সমস্ত ব্যাকসাপর্ট দরকার এটা ছাড়া কোনদিনই কোন হাসপাতালকে অনুমোদন দেওয়া হবে না। আর সেখানে যদি অপারেশন করতে গিয়ে কোন দুর্ঘটনা ঘটে তার দায়-দায়িত্ব ওই হাসপাতাল ও ওই চিকিৎসককেই নিতে হবে। এর আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় তিনি হাসপাতালে আইসিইউ কমপ্লেক্স উদ্বোধন করেন। পরে হাসপাতাল সম্মেলন কক্ষে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন,স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: রোকেয়া সুলতানা, রাজশাহী সদর আসনের এমপি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট