1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালনে রাসিকের বিভিন্ন কর্মসূচি গ্রহণ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিএনপির প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত রাজশাহী কলেজ ছাত্রলীগ কর্মী আটক করে পুলিশের কাছে সোপর্দ বিজিবি অভিযান রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বাগমারায় যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মির্জাপুরে মানববন্ধন রামেক হাসপাতালে প্রাইমারি পিসিআই: সংকটাপন্ন হৃদরোগীর সফল চিকিৎসা সম্পন্ন রাজশাহীতে গ্রামীণ ব্যাংক ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙল কাঁচ মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্য ও ইতিহাস

ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালনে রাসিকের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ০৬ মার্চ ২০২৪

ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৪ যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। সরকারি কর্মসূচির আলোকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ৭ই মার্চে প্রদত্ত ভাষণের দিনটিকে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস হিসেবে উদযাপন উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন নানা কর্মসূচির আয়োজন করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, ৭ই মার্চ সূর্যোদয়ের সাথে সাথে নগরভবনসহ সকল ওয়ার্ড কার্যালয় ও কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ মোড়ে বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী করা হবে এবং ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্প্রচার করা হবে।

এছাড়া রাসিকের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের অংশগ্রহণে সকাল ১১টায় বঙ্গবন্ধু চত্বরে (সিএন্ডবি মোড়) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে। উল্লেখিত কর্মসূচিসমূহে সকলকে অংশগ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট