1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চার স্তরের নিরাপত্তায় প্রতি আসনে ৪৪ জন পরিক্ষার্থীর অংশগ্রহণে রাবির ভর্তি পরীক্ষা হচ্ছে - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

চার স্তরের নিরাপত্তায় প্রতি আসনে ৪৪ জন পরিক্ষার্থীর অংশগ্রহণে রাবির ভর্তি পরীক্ষা হচ্ছে

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

জিয়াউল কবীর স্বপন…………………………………………………………………..

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত চার শিফটের পরিক্ষায় অংশ গ্রহণের মধ্যদিয়ে রাবিতে ভর্তি পরীক্ষা যুদ্ধ শুরু হয়েছে । আজ কলা অনুষদের পরিক্ষা। ‘সি’ ইউনিটে এক হাজার ৫৯৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৬ হাজার ৩৫৪ জন ভর্তিচ্ছু৷ সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ৪৮ জন ভর্তিচ্ছু পরিক্ষার্থী।

এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ আসন সংখ্যা চার হাজার ৪৩৮টি। এ আসনের বিপরীতে ১ লক্ষ ৮৫ হাজার ৬৮০টি চূড়ান্ত আবেদন প্রাপ্ত আছে। ‘এ’ ইউনিটে ৭৪ হাজার ৭৮৫টি, ‘বি’ ইউনিটে ৩৪ হাজার ৫৪১টি আবেদন জমা পড়েছে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজার ৯৭৭ টি। এর মধ্যে পুরুষ আবেদনকারীর সংখ্যা ৯০ হাজার ৪৫৬টি এবং নারী আবেদনকারীর সংখ্যা ৬৪ হাজার ৫২১টি।

আজ বুধবার কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরিক্ষা ও আগামীকাল বৃহস্পতিবার ব্যবসায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে । চলমান ভর্তি পরীক্ষায় সব ধরনের জালিয়াতি ঠেকাতে প্রক্টরিয়াল বডি, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও কার্যকর রয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাংবাদিকদের জানালেও প্রায় ৫০ হাজার শিক্ষার্থী আবাসন সমস্যায় পড়েছে বলে জানা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট