1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে পুকুর খননের মাটিতে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকা রাস্তা নষ্ট, তিন ফসলী জমির দফারফা  - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
Planning your Beekse Bergen adventure: A complete overview of safari experiences and ticket শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর আহ্বান ডিআইজি আশিক সাঈদের ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য | ইসলামী প্রবন্ধ রাজশাহীতে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার আত্রাইয়ে ১০২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ তিনজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে তোলার সুযোগ পেয়েছে বাঘার ফাতেমা

রাজশাহীতে পুকুর খননের মাটিতে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকা রাস্তা নষ্ট, তিন ফসলী জমির দফারফা 

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি………………………………….

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন বন্ধ থাকার কথা রয়েছে। কিন্তু রাজশাহীতে বিভিন্ন প্রশাসন ও সাংবাদিকদের ম্যানেজ করে ক্ষমতাসিন দলের নেতাকর্মীরা রাতের আধাঁরে অবৈধ ভাবে পুকুর খনন করে মাহিন্দ্রা ট্রাক্ট দ্বারা মাটি বিক্রি করে পাঁকা রাস্তা নস্ট করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। দিন দিন এসব অবৈধ পুকুর খননকারিদের দৌরাত্ম্য  বৃদ্ধি পাওয়ায় অসহায় হয়ে পড়েছে ফসলি জমির মালিকেরা।

পুকুর খননের জন্য যেমন কৃষি জমির উপর প্রভাব পড়েছে, তেমনি কৃষি জমি থেকে ইট ভাটাসহ বিভিন্ন স্থানে মাটি বিক্রি করায় পুনরায় প্রভাব পড়ছে পাকা রাস্তার উপরই। ফলে অবৈধ কাকড়ায় মাটি পরিবহন করায় রাস্তা ঘাটের বেহাল দশা দেখা দিয়েছে। পবিহনের সময় এসব কাকড়া থেকে মাটি রাস্তায় পড়ে এবং বৃষ্টিতে সেই মাটিতে কাঁদাময় হয়ে পাকা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে করে সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা রাস্তা হচ্ছে নষ্ট।

সোমবার  (২৬-০২-২৪) খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর ৯টি উপজেলার বাগমারাসহ প্রায় সবকটি উপজেলাতেই অবৈধভাবে কৃষি জমির মাটি বিক্রির ব্যবসা চলছে দেদারসে। রাজনৈতিক নাম অথবা পদধারি বা ক্ষমতাধর ব্যক্তিরা কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননে যেমন মেতে উঠেছে তারাই এখন কৃষি জমির মাটি বিক্রির মহোৎসবে মেতে উঠেছে। এখন তারা কৌশলে কৃষি জমির মাটি বিক্রি ব্যবসায় নেমে পড়েছে। কৃষকদের জোর পূর্বক সামান্য কিছু টাকা ধরিয়ে দিয়ে জমি থেকে মাটি তুলে বিক্রি করা হচ্ছে পার্শ্ববর্তী ইট ভাটায়। এতে এক দিকে যেমন মাটির উর্বরতা হৃস পাচ্ছে, তেমনি এই মাটি বহনের জন্য সরকারের বিভিন্ন পাকা রাস্তা নষ্ট হচ্ছে। এছাড়াও তাদের বিরুদ্ধে কেউ কোন নিয়মিত মামলা না করায় অবৈধ পুকুর খননকারিদের আইনের ফাঁকফোঁকড় দিয়ে বের হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

পুঠিয়া উপজেলা ৬টি ইউনিয়নের মধ্যে পুকুর খননের সবচেয়ে পছন্দের তালিকায় রয়েছে শিলমাড়িয়া ইউনিয়ন। এযাবত যতগুলো পুকুর খনন করা হয়েছে তার বেশির ভাগই খনন হয়েছে এই ইউনিয়নে। এভাবে চলতে থাকলে একসময় পুঠিয়া উপজেলায় ফসলি জমির অভাব দেখা দিবে বলে সচেতন মহলেরা জানিয়েছেন। বাধ্য হয়ে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা শিলমাড়িয়া ইউনিয়নের নান্দিপাড়া বিলে ফসলি জমিতে পুকুর খননের বিরুদ্ধে মানবনন্ধন করেছে উক্ত গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকেরা। তবুও একশ্রণেীর অসাধু মাটি খেকো অবধৈ পুকুর খননকারীরা রাতরে আঁধারে পুকুর খনন করইে চলছে।

এবিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নূর হোসেন নির্ঝর জানান, আইন প্রয়োগ করে পুকুর খনন বন্ধ করা যাচ্ছেনা। এর জন্য দরকার জনসচেতনতা ও সম্মিলিত প্রচেষ্ঠা। সবাই সচেতন হলেই পুকুর খনন বন্ধ করা সম্ভব বলে এ কর্মকর্তা জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট