1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

বদরগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি জাহাঙ্গীর গ্রেফতার   

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :রংপুরের বদরগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি জাহাঙ্গীর আলম (২০) কে রংপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩। শনিবার (১২ জুলাই) রাতে রংপুর সদর থেকে গ্রেফতার করা হয়। রাতেই বদরগঞ্জ থানায় ওই আসামিকে নিয়ে আসা হয়। রবিবার (১৩ জুলাই) দুপুরে রংপুর আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান। ধর্ষক জাহাঙ্গীর আলম বিষ্ণুপুর ইউনিয়নের পাসতেপতি গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালে মাদ্রাসার অধীনে ওসমানপুর মাদ্রাসায় এসএসসি পরীক্ষার দেওয়ার সময় জাহাঙ্গীরের সাথে পরিচয় হয় ওই শিক্ষার্থীর। কৌশলে শিক্ষার্থীর মোবাইল নাম্বার নিয়ে প্রেমের সম্পর্ক গরে তোলেন জাহাঙ্গীর। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে জোরপূর্বক দৈহিক সম্পর্ক করে। পরে ওই শিক্ষার্থী বিয়ের চাপ দিলে। গত ৪ এপ্রিল সকাল ১১ টা ৩০ মিনিটে মুঠোফোনে আবারো বিয়ের কথা বলে ডেকে এনে বদরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের পেছনে একটি বাসায় নিয়ে গিয়ে সেখানেও জোরপূর্ব ধর্ষণ করে ওই শিক্ষার্থীকে। পরে বিয়ে করবে বলে ওই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় ওই শিক্ষার্থী ডাক চিৎকার করলে এক পাশের লোকজন আসলে ঘরের জানালা ভেঙে পালিয়ে যায় জাহাঙ্গীর। পরে বদরগঞ্জ থানায় এসে ওই শিক্ষার্থী মামলা দায়ের করেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট