1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৯৬ এরমধ্যেও ৮০ জন জিপিএ -৫ প্রাপ্ত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৯৬ এরমধ্যেও ৮০ জন জিপিএ -৫ প্রাপ্ত

  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৪১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ প্রতি বছরের মতো ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের ধারা বজায় রেখেছে গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে অবস্থিত গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। চলতি বছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৯৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ৯৫ জন এবং ১ জন অসুস্থ জনিত কার‌নে পরীক্ষা দিতে পারেনি। পাসের হার ৯৮ দশমিক ৯৬ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ৮০ জন। শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ ৯৬ জন শিক্ষার্থী।

অত্র প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার ফলাফলে প্রশংসনীয় সাফল্যের ধারা অব্যাহত রাখার ব্যাপারে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রামদেব চন্দ্র সরকার এ প্রতিবেদককে বলেন, এটি একটি গৌরবময় অর্জন। যা সমন্বিত প্রচেষ্টার ফলে সম্ভব হয়েছে। এ অসাধারণ প্রাপ্তি আমাদের পরীক্ষার্থীদের মেধা, শ্রম ও নিয়মিত অধ্যবসায়ের অনন্য স্বীকৃতি।

তিনি আরো বলেন, গঠণমূলক একাডেমিক কার্যক্রম, পাঠোন্নতির নিয়মিত পর্যবেক্ষণ, শিক্ষক-শিক্ষিকাদের সচেতনতার ফলেই গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ধারাবাহিকভাবে সেরা ফলাফল অর্জন করতে পারছে। প্রত্যাশিত ফলাফলের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট