1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জ্যোতির বাজি স্বর্ণার বোলিং  - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর তানোরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুর, আহত ৩: গ্রেপ্তার ১ বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কেক তৈরি: ‘মায়ের দোয়া বেকারী’কে জরিমানা দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা সার জব্দ, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল জেলা পুলিশ রাজশাহীতে খেয়াঘাটের মাশুল আদায় নিয়ে জেলে ও ইজারাদারের তীব্র বিরোধ

জ্যোতির বাজি স্বর্ণার বোলিং 

  • প্রকাশের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক: গতরাতে বেনোনির উইলমুর পার্কে প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩ রানের জয়ে লেগ স্পিনার স্বর্ণা আকতারকে দিয়ে বোলিং করিয়ে জুয়া খেলেছেন বলে জানালেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও তাদের মাটিতে প্রথম জয়ের নজির গড়ে বাংলাদেশ। ১১ বছর পর প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় জয়ের স্বাদ পায় টাইগ্রেসরা।

ওপেনার মুর্শিদা খাতুনের ৫৯ বলে অপরাজিত ৬২ রানের উপর ভর করে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৪৯ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। এরপর স্পিনার স্বর্ণার দুর্দান্ত বোলিং নৈপুন্যে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে ১৩৬ রানে আটকে দেয় বাংরাদেশের নারীরা।

১৪তম ওভারে বোলিং আক্রমনে এসে ৪ ওভার হাত ঘুড়িয়েছেন অকেশনাল বোলার হিসেবে পরিচিত স্বর্ণা।

অভিজ্ঞ রাবেয়া আক্তারের পরিবর্তে ১৮তম ওভারে স্বর্ণাকে বোলিংয়ে এনে জুয়া খেলেন জ্যোতি। দক্ষিণ আফ্রিকার সেট ব্যাটার অ্যানেকে বোশচেকে ব্যক্তিগত ৬৭ রানে আউট করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন স্বর্ণাই।
ম্যাচের পর জ্যোতি বলেন, ‘অকেশনাল বোলার হিসেবেই পরিচিত স্বর্ণা। এ ম্যাচে দলের জয়ে দুর্দান্ত বোলিং করেছেন তিনি।

তিনি আরও বলেন, ‘যেহেতু নিয়মিত বোলিং করে না সে। তাই কঠিন মুহূর্তে তাকে বোলিংয়ে রাখবো কিনা সেই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। আমি জানি, স্বর্ণা দ্রুত এবং একই জায়গায় বল করতে পারে। আমরা দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সেভাবেই ফাঁদে ফেলার চেষ্টা করেছি। আমি মনে করি আমি সেখানে যে জুয়া খেলেছি, সেটি কাজে দিয়েছে।# সূত্র: বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট