1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে জেলা পর্যায়ে যৌথ কর্মশালা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীতে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে জেলা পর্যায়ে যৌথ কর্মশালা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহনপুর প্রতিনিধি………………………………………………………………..

উন্নয়ন ও মানবাধিকার সংগঠন ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে নারী নির্যাতন, যৌন হয়রানি ও বাল্যবিয়ে নিরসনে জেলা পর্যায়ে যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (২১ নভেম্বর ২০২৩) রাজশাহীর নিউ গোল্ডেন শেফ হোটেলের সম্মেলন কক্ষে কর্মশালাটির আয়োজন করা হয়।

নেটজ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপ-পরিচালক জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মহোদয় গোলাম মাহবুব।  কর্মশালাটির উদ্বোধন ও পরিচয় পর্বের পরে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাসকো ফাউন্ডেশনের এলাকা সমন্বয়কারী জনাব রুহুল আমিন। সেখানে এলাকার সমস্যা নিয়ে একটি স্লাইড উপস্থাপণ করা হয়। সেখানে দেখা যায় রাজশাহী জেলায় বাল্য বিয়ের প্রবণতা অনেক বেশী পাশাপাশি মাদকের একটি ভয়াবহ চিত্র। তৃণমূলের প্রান্তিক পর্যায়ের জনগণও কর্মশালায় তাদের সমস্যাগুলো তুলে ধরেন।

জেলা যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, বাল্য বিয়ে এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই প্রকল্প একদিন শেষ হয়ে যাবে কিন্তু আপনারা যারা আছেন তারা থেকে যাবেন। তাই আমি মনে করি প্রকল্প শেষ হয়ে গেলেও আপনারা যারা তৈরী হচ্ছেন তারা এই কাজগুলো চালিয়ে যাবেন এবং আরো বেশী মানুষকে উদ্ধুদ্ধ করবেন।

কর্মশালায় নারী নির্যাতন, যৌন হয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধে কিছু সুপারিশ উপস্থাপন করা হয়। এই সুপারিশসমূহ প্রস্তাব করেন যুক্ত প্রকল্পের স্টুডেন্ট ফোরাম ও নাগরিক সমাজ সংগঠনের সদস্যবৃন্দ। যৌথ কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদ সদস্য ও ডাসকো ফাউন্ডেশনের কর্মীগণ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট