1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু'' এই শ্লোগানকে সামনে রেখে আরএমপি আনন্দ র‍্যালি  - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু” এই শ্লোগানকে সামনে রেখে আরএমপি আনন্দ র‍্যালি 

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লিয়াকত হোসেন ………………………………….

 

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে আনন্দ র‍্যালি করেছে আরএমপি। ২৬ জুন রবিবার সকাল সাড়ে ৮ টায় নগর ভবন থেকে শুরু হয়ে এ এইচ এম কামারুজ্জামান স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়।

 

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে ” আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু” এই শ্লোগানকে সামনে রেখে এই আনন্দ র‍্যালি বের করে আরএমপি।

 

উক্ত আনন্দ র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক।

 

গত ২৫ জুন ছিলো বাঙালী জাতির জীবনে এক অবিস্বরণীয় দিন। স্বপ্নের পদ্মা সেতু শুধু রড-সিমেন্টের অবকাঠামো নয়। এটি বাংলাদেশের অহংকার, আত্মমর্যাদা ও সক্ষমতার প্রতীক। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে দিনটিকে স্মরণীয় করে রাখতে সারা দেশবাসীর ন্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন।

 

গতকাল পুলিশ কমিশনার  সকাল সাড়ে ৯ টায় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে জেলা প্রশাসন, রাজশাহী’র আয়োজনে বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন এবং সকাল ১০ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন।

 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)  মো: মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: সাজিদ হোসেন, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকতা-সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট