1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০ ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ

নাটোরের বাগাতিপাড়ায় ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৩৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর……………………………………………….

নাটোরের বাগাতিপাড়ায় বাঁশবাড়িয়া উদয়ন সংঘ বনাম বাঁশবাড়িয়া ভাই ভাই ফুটবল একাদশ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার(২রা অক্টোবর-২৩)সন্ধ্যায় বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাঁশবাড়িয়া উদয়ন সংঘ একাদশকে ৩-০ গোলে হারিয়ে বাঁশবাড়িয়া ভাই ভাই ফুটবল একাদশ জয়ী হয়।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নেতা ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লেঃ কর্নেল রমজান আলী সরকার(অবঃ)।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবাব আলী(নবু),১ নং পাকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস,বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মাজিদ বুলু,১ নং পাকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক হামিদুল ইসলাম মিলন, বাগাতিপাড়া উপজেলার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিহাব মাহমুদ সজল প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট