1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

রাজশাহীতে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি………………………………..

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর এনহ্যান্স এমারজেন্সি রেসপোন্সেস থ্রো সোশ্যাল এন্ড ইকোনোমিক প্রোটেকশন ফর আরবান ¯øাম ডুয়েলার্স ফর এড্রেসিং নিউ নরমাল সিচ্যুয়েশন অফ কোভিড-১৯ (রেসকিউ) প্রকল্পের আওতায় আঞ্চলিক ও বেসরকারী পর্যায়ের ষ্টেকহোল্ডারদের সাথে “বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক ও বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশগ্রহন করে তাদের মূল্যবান মতামত প্রদান করেন। উক্ত কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ তাদের নিজ প্রতিষ্ঠানে ইএসডিও রেসকিউ প্রকল্পের প্রশিক্ষন প্রাপ্ত দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং পাশাপাশি তাদের নিজ প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক কর্মীর নিয়োগের ব্যাপারে নিয়ম নীতিমালা সমূহ তুলে ধরেন।

ইএসডিও-রেসকিউ প্রকল্প কর্তৃক পার্সেল ডেলিভারী সার্ভিস ও ফুড সার্ভিস এটেনডেন্ট ট্রেডের প্রশিক্ষনকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অত্যন্ত যুগোপযোগী বলে অভিমত প্রকাশ করেন। তারা জানান, বর্তমানে এই ট্রেডের যথেষ্ট চাহিদা রয়েছে। সভায় রেসকিউ প্রকল্পের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনপ্রাপ্তদের নামের তালিকা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রেরণ করার জন্য ইএসডিওকে পরামর্শ প্রদান করা হয়। ভবিষ্যতে তাদের প্রতিষ্ঠানে নিয়োগের সময় উক্ত তালিকা থেকে কর্মী যাচাই বাছাই করে নিয়োগ প্রদান করার কাজটি সহজ হবে বলেও জানান তারা।

জঊঝঈটঊ প্রকল্পটি ঈষরসধঃব ইৎরফমব ঋঁহফ (ঈষরসধঃব ইৎরফমব ঋঁহফ হলো একটি ট্রাষ্ট ফান্ড যা কভড এর মাধ্যমে জার্মানি সরকারের সহায়তায় ব্র্যাক দ্বারা প্রতিষ্ঠিত) এর আর্থিক সহায়তায়, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), মুসলিম এইড-ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কারিগরি সহায়তায় রাজশাহী মহানগরীর পাঁচটি ওয়ার্ডে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইএসডিও রেসকিউ প্রকল্পের সমন্বয়কারী তাসবীর আহমদ খাঁন ও মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর প্রতিনিধিবৃন্দ। সভাটি সঞ্চালনায় ছিলেন প্রকল্পের ট্রেইনার কাম এমএন্ডই অফিসার করেন শুক্লা মুখার্জ্জী।

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট