1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বীর মুক্তিযোদ্ধা অধ্যপক আব্দুল কুদ্দুসের জানাযা ও দাফন সম্পন্ন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক

বীর মুক্তিযোদ্ধা অধ্যপক আব্দুল কুদ্দুসের জানাযা ও দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৫২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি………………………………………..

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসকে তার নিজ গ্রামে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বাদ জোহর গুরুদাসপুরের বিলশা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিন, বেলা সোয়া ১১টার দিকে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে মরহুমের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন  বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা ও গার্ড অব অনার দেওয়া হয়।

এ সময় জানাজায় অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ,নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক আবু নাছের ভুঞাঁ, পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রমুখ।

এরপর আব্দুল কুদ্দুসের মরদেহ গুরুদাসপুর পাইলট স্কুল মাঠে নেওয়া হয়। সেখানে দুপুর সোয়া ১২টায় তৃতীয় জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি বিলশা গ্রামে নেওয়া হয়। সেখানে চতুর্থ জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গতকাল ৩০ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংসদ সদস্য আব্দুল কুদ্দুস।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট