1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

ছেঁড়া কাপড়ে আল খালি পায়ে মানুষকে হাঁটতে দেখা যায়না -তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি……………………………………………………………………….

তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘটিয়েছিল জিয়াউর রহমান আর খালেদা জিয়ার জ্ঞাতসারে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছিল তারেক রহমান। আজকে বিএনপি মানুষ পোড়ানোর রাজনীতি করে। শুক্রবার (২৫ আগষ্ট) সন্ধ্যা ৬টায় রাজশাহী বাঘার আড়ানিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের সকল সদস্যদের স্বরণে আয়োজিত শোক সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করা হয়েছিল। জাতির ইতিহাসে এত বেদনাবিধুর দিন আর কখনো আসেনি। যারা ১৫ আগস্ট ও ২১ আগস্ট ঘটায়, মানুষ পোড়ায় ও পবিত্র কোরআন শরিফ পোড়ায়, যারা হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি করে, তাদের বর্জন ও প্রতিহত করতে হবে। রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করতে বা ক্ষমতায় যাওয়ার জন্য পৃথিবীর অন্য কোথাও জীবন্ত মানুষ পোড়ানো হয়নি, যা বিএনপি-জামায়াত বাংলাদেশে ঘটিয়েছে।

মন্ত্রী বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এই হত্যাকান্ডের সঙ্গে যুক্ত, হত্যার মাধ্যমে তিনি ক্ষমতা দখল করেন এবং খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিলেন।’ সপরিবারে নির্মমভাবে হত্যা পর সব কিছুই থমকে গিয়েছিল। বাংলাদেশ পিছিয়ে পড়েছিল। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার দেশে এগিয়ে চলেছে। বাংলাদেশ বদলে গেছে। তবে বাংলাদেশের এই বদলে যাওয়া বিএনপি জামায়াতের পছন্দ না। তারা টেনে হেঁচড়ে আমাদের নামাতে চায়। বিএনপিকে উদ্দেশ্যে করে তিনি বলেন, বিদেশিরা তাদের তত্ত্ববধায়ক সরকারের কথা গ্রহন করেনি। তাই তারা এখন বিদেশিদের কাছে যাওয়া কমিয়ে দিয়েছে। বিদেশিদের কাছে গিয়ে কোনো কাজ হবে না। আপনারা কথায় কথায় ভারতকে গালি দেবেন। তাহলে বিদেশিরা কেনো আপনাদের সমর্থন দেবে?

দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, ঘরে ঘরে বিদুৎ,কুপি বাতি চেরাগ বাতি কাকে বলে বর্তমান প্রজন্মের মানুষ তা জানেনা। ছেঁড়া কাপড়ে আল খালি পায়ে মানুষকে হাটতে দেখা যায়না। পল্লী কবি জসিম উদ্দীনের গ্রাম এখন আর খুজে পাওয়া যাবেনা। আবারো ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন,শাহরিয়ার আলমকে নৌকা প্রতীক দিলে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

শুক্রবার (২৫ আগষ্ট)আড়ানি মেনামহিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ শোক সভার আয়োজন করে বাঘা উপজেলা আওয়ামীলীগ । পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ও ওয়াহিদ সাদিক কবীরের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি ও বাংলাদেশ আ’লীগের সদস্য বেগম আক্তার জাহান, আয়েন উদ্দীন এমপি(পবা-মোহনপুর), রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা প্রমুখ সভায় বক্তব্য দেন।

প্রধান বক্তা হিসেবে সভায় বক্তৃতা দেন, এ্যাড.আদিবা আনজুম মিতা এমপি, (সংরক্ষিত নারী আসন-৩৭)। এ ছাড়া উপস্থিত ছিলেন,রাজশাহী মহানগর আওয়মী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ আ’লীগের নেতাকর্মীরা সভায় যোগ দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট