1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালার বালা কেটে চুরি - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ:
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি: দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর উদ্বোধন মির্জাপুর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: অরাজকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের আহ্বান রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক

রাজশাহীর বাঘায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালার বালা কেটে চুরি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………………

রাজশাহীর বাঘায় বুধবার(২৩-৮-২০২৩) দিবাগত রাতে হযরত শাহ্ আব্বাস (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজায় লাগানো তালার বালা কেটে চুরির ঘটনা ঘটেছে।

জানা যায়, ২টি ল্যাপটপ, প্রজেক্টর এবং প্রেজেক্টরের মিউজিক সিস্টেম ,সোলার ব্যাটারি, সোলার চালিত পাখা, বাচ্চাদের ডিজিটাল ম্যাজিক পেন চুরি হয়েছে। চুরির ঘটনা জানেন শিক্ষকরা।

শিক্ষকরা জানান, বৃহসপতিবার সকালে বিদ্যালয়ে এসে দরজায় লাগানো তালা ও লকার ভাঙা অবস্থায় দেখে চুরির বিষয়টি জানতে পারেন। বিদ্যালয়ে কোন নৈশপ্রহরি ছিল বলে জানান শিক্ষকরা। এর দুইদিন আগে বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে বিদ্যুৎ চালিত দুইটি ফ্যান চুরির ঘটনা ঘটেছে।

বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক বাদশা মিয়া জানান, চুরির রাতে নৈশপ্রহরী বিদ্যালয়ে ছিলেন  না। দায়ভার কাঁধে নিয়ে ফ্যান দু’টি কিনে দিয়েছে নৈশ প্রহরি। হযরত শাহ্ আব্বাস (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাইনুল ইসলাম জানান, এ বিষয়ে বাঘা থানায় লিখিত অভিযোগ করেছেন।

বাঘা থানার পরিদর্শক(তদন্ত) সবুজ রানা বলেন, অভিযোগ পেয়ে চোর সনাক্ত করতে তদন্ত চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট