1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় শ্রীপুর ও গোয়ালকান্দি ইউনিয়নে শোক দিবসের স্মরণসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর বাগমারায় শ্রীপুর ও গোয়ালকান্দি ইউনিয়নে শোক দিবসের স্মরণসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

হাটগাঙ্গোপাড়া, বাগমারা প্রতিনিধি…………………………………………………..

রাজশাহীর বাগমারায় শ্রীপুর ও গোয়ালকান্দি ইউনিয়নে স্মরণসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দুই ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ২৫ আগস্ট শুক্রবার বিকাল ৩ টায় শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অরপদিকে ২৬ আগস্ট শনিবার বিকাল ৩ টায় গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে গোয়ালকান্দি দাখিল মাদ্রাসা মাঠে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নির্দিষ্ট সময় আসার আগেই জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান ঘিরে দুই ইউনিয়নের বিভিন্ন স্থানে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গেইট নির্মাণ করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের নিহত সকল সদস্যের প্রতি শ্রদ্ধা জানাতে গেইট গুলো নির্মাণ করা হয়েছে। স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানকে সফল ও জনসমুদ্রে পরিণত করতে প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও প্রস্তুতি মিটিং করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিটি শোক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট