1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাচোলে ২১আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ

নাচোলে ২১আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা

  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি……………………………………………………..

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২১আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভী রহমান সহ নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নাচোল উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র্র্যালী পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ জোহা, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সাবেক ছাত্রনেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাবেক ছাত্রনেতা ও বর্তমান যুবলীগ কর্মী আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলসাবা, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ।

এছাড়াও প্রবীন আওয়ামী লীগ কর্মী হারেজ উদ্দিন, উপজেলা আদিবাসী একাডেমীর সভাপতি শ্রী বিধান শিং, পৌর ছাত্রলীগের সভাপতি বকুল, কলেজের সভাপতি আরিফ হোসেন, ফতেপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহবুব আলম সজীব, নেজামপুর ইউনিয়ন সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক সিফাত, কসবা ইউনিয়ন সভাপতি হাকিম, সাধারণ সম্পাদক সজীব সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট