1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় অজানা ইতিহাস জানাতে পাঠাগারটি নান্দনিকভাবে সাজানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর বাঘায় অজানা ইতিহাস জানাতে পাঠাগারটি নান্দনিকভাবে সাজানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………………………………

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব পাঠাগার হবে তরুণ প্রজন্মের বাতিঘর। এখানে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ওপর রচিত বই, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লিখিত বই, বিখ্যাত জার্নাল গুলোর পাশাপাশি সব ধরণের বই এখানে স্থান পাবে। অজানা ইতিহাস নতুন প্রজন্মের কাছে জানান দিতে, জাতির পিতার সহধর্মিণী ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গর্বিত মাতা মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর নামে প্রতিষ্ঠিত পাঠাগারটি খুবই নান্দনিকভাবে সাজানো হবে। শনিবার (১৯ আগষ্ট) উপজেলার আড়ানী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পিয়াদাপাড়া গ্রামে পাঠাগারটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সরকারের সাফল্য, উন্নয়ন কর্মকান্ড ও নারী উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা অপরিহার্য উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন ,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যার সুফল পাচ্ছে জনগণ।

অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম মুকুট, আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী, সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, উপজেলা পরিষদের নারি চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহসানুল ইকবাল বুলবুল, কবি মোবারক হোসেন, যুবলীগ নেতা মাসুদ পারভেজ কলিন্স প্রমুখ।

পরে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১১ জন মেধাবী শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয়। জানা যায়, আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের এমএম জিয়াউল হকের দানকৃত ২ শতাংশ জমিতে পাঠাগারটি প্রতিষ্ঠিত করা হয়। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায়, পাঠাগারটি নির্মাণকাজ বাস্তবায়ন করেন,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর(বাঘা,রাজশাহী)।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট