1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: সমস্যার সমাধানের উদ্যোগ শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন এমপি অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির  অভিযোগে শিবগঞ্জের তেলকুপি আলিম মাদ্রাসার  অধ্যক্ষের অপসারণ দাবিতে এলাকাবাসীর  মানববন্ধন শিবগঞ্জ  সীমান্তে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত সাতক্ষীরার শ্যামনগরে ১ দিনের ব্যবধানে দুই শিক্ষার্থীর আত্মহত্যা লালপুরে ২০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক শিবগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন 

রাজশাহী বিএনপি নেতা মিলনের জামিন নামঞ্জুর, জেল হাজতে প্রেরণ

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক…………………………..

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানায় করা পেইন্ডিং মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনকে শ্যোন র‌্যাসেস্ট দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বিকেলে মিলনকে ঢাকার কাশিমপুর কারাগার থেকে রাজশাহী আনা হয়। আজ রোববার সকাল সাড়ে ১০টায় রাজশাহীর সিএমএম-৪ আদালতে তাকে নেয়া হলে তার জামিন আবেদন করা হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে।

 

মিলনের আইনজীবী আলহাজ¦ আলী আশরাফ মাসুম বলেন, বিএনপি নেতা এডভোকেট শফিকুল হক মিলনকে ঢাকা থেকে আটক করা হয়। তিনি ২৮ জুলাই বিএনপি’র মহাবেশে যোগ দিতে ঢাকায় গেলে ২৭ জুলাই রাতে তাঁকে আটক করে কারাগারে পাঠানো হয়। পরে গত ৬ আগস্ট আদালত এডভোকেট শফিকুল হক মিলন, আনোয়ার হোসেন উজ্জ্বল ও মিজানুর রহমান মিজানকে জামিন দেয়া হয়। তাঁরা সকলেই জেল গেটে আসলে উজ্জল ও মিজানকে ছেড়ে দেয়া হলেও জেলগেট থেকে দুইটি মামলায় আবারও আটক দেখিয়ে এডভোকেট শফিকুল হক মিলনকে ফের জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

 

তিনি আরো জানান, যে গায়েবী দুইটি পেইন্ডিং মামলায় তাঁকে আটক দেখানো হয়েছে তার মামলা নং ৩৬। মামলাটি দেখানো হয়েছে ১৯-০৫-২০২৩ইং এবং আরেকটি মামলা নং-৪৬, এটা দেখানো হয়েছে ২৪-০৫-২০২৩ইং তারিখ। তিনি বলেন, এ সকল রাজনৈতিক মামলা। তবে দ্রুত তিনি জামিন পাবেন বলে আশা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট