1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় রবের অভিযানে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজশাহীর বাঘায় রবের অভিযানে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৫৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাঘা (রাজশাহী)প্রতিনিধি……………..

রাজশাহীর বাঘায় দুইটি দেশীয় ওয়ান সুটার গানসহ রাকিবুল ইসলাম(৩৫)নামে অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার গভীর রাতে বাঘা উপজেলার গোকুলপুর আবুতাহেরের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর একটি দল এ অভিযান চালায়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ রাকিবুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলাও করা হয়েছে। মনে করা হচ্ছে রফিকুল অস্ত্র ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসার সাথে জড়িত রয়েছে। তাকে ব্যাপক জিজ্ঞসাবাদ করা প্রয়োজন। তবে পুলিশ রিমান্ডের কোন আবেদন জানায়নি। পুলিশ মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। আসামি রাকিবুল ইসলাম বেলপুকুর থানার ধাঁদাশ গ্রামের বাদশা আলীর ছেলে।#

এডিট: আরজা

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট