1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০ ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বদরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু

রাজশাহীর বাঘায় বিএনপি নেতা মিনুর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, বাঘা………………………………………………….

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক বক্তব্যের প্রতিবাদে রাজশাহীর বাঘায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঘা উপজেলা আওয়ামীলীগ। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে আ’লীগ নেতারা বাঘা-চারঘাটে অবাঞ্চিত ঘোষণা করেন মিজানুর রহমান মিনুকে । উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে বক্তব্যকালে এ ঘোষণা দেন তারা। এ সময় বিতর্কিত বক্তব্য মর্যাদাহানি হয়েছে বলে দাবি তুলেন তারা।

 

মিছিলে নের্তৃত্ব দেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু,সিনিয়র নেতা মাসুদ রানা তিলু, আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম , মনিগ্রাম ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, স্বেচ্ছাসেবক লীগের নয়া সভাপতি নাজমুল হোসেন ও বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহানুর রহমান সোহাগ প্রমুখ।

 

 

উপস্থিত ছিলেন আড়ানি পৌর মেয়র মুক্তার আলীসহ দলীয় নের্তৃবৃন্দ। উল্লেখ্য, ১৯ জুলাই রাত ১টার সময় ও পরের দিন সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে মিজানুর রহমান মিনু সংসদ সদস্য এনামুল হক ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের এমপি শাহরিয়ার আলম এবং রাজশাহী-৫ আসনের এমপি ডা. মুনসুর রহমানকে নিয়েও কঠোর সমালোচনা করে বক্তব্য দেন।

 

তিনি বলেন, শাহরিয়ার আলম বিএনপির মনোনয়ন পেতে তার কাছেও এসেছিলেন। আর মনসুর রহমান এমপি বিএনপির সময় জেলখানার ডাক্তার হিসেবে ব্যাপক অত্যাচার করেছেন উল্লেখ করে বলেছেন, ‘আমি ভেবেছিলাম তিনি বিএনপি করতেন’। এ ছাড়াও টেলিভিশন চ্যানেলের ওই টকশোতে মিজানুর রহমান মিনু বলেন, ‘এনামুল সাহেব বাগমারার। জীবনে ছাত্রলীগ, যুবলীগ,শ্রমিকলীগ কিছুই করতে দেখিনি বরং বগুড়ায় যখন পড়াশোনা করত তখন শিবিরের প্রেসিডেন্ট ছিলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘আদর্শহীন ব্যবসায়ীদের হাতে রাজনীতি চলে গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট