1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ:
বরিশালে নানা কর্মসূচীর মধ্য ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী  লালপুরে সাজাপ্রাপ্ত ২জন পলাতক আসামী গ্রেফতার প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শন রাজশাহী চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে সাজানো হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মির্জাপুরের মহেড়া ইউনিয়নের চেয়ারম্যান  কর্তৃক একজন নারীকে নির্যাতনর করার অভিযোগ, ভিডিও ভাইরাল  লালপুরের মোহরকয়া এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রেজাউল আটক পরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুল ইসলাম সোনামসজিদ স্থল  বন্দরের  গত অর্থ বছরে  রাজস্ব আদায়  প্রায় ৮২০ কোটি টাকা সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি বাগমারায় দারিদ্র্যকে হার মানিয়ে একসঙ্গে প্রাথমিক বৃত্তি পেল জমজ ভাই-বোন

রাজশাহীর মোহনপুর উপজেলার  সাঁকোয়া মাদরাসার ৫ শিক্ষকের এমপিও স্থগিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

আলিফ হোসেন,তানোর থেকে……………………………………………………………….

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার  সাাঁকোয়া-বাকশৈল কামিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে তথ্যগোপন ও ভুয়া কাগজপত্র তৈরির মাধ্যমে নিয়ম বর্হিভূতভাবে এমপিও করার অভিযোগ উঠেছে। এবিষয়ে কারণ দর্শানোর নোটিশ  করেছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদফতরের সহকারি পরিচালক (অর্থ) ও এমপিও বাছাই অনুমোদন কমিটির সদস্য সচিব লুৎফর রহমান। গত ১২ জুলাই নোটিশটি অনুমোদন দেয়া হয়েছে।

 

এদিকে মাদরাসা শিক্ষকদের এমন জালিয়াতির খবর ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছে, মাদরাসা শিক্ষকরা সব সময় ইসলাম নিয়ে কথা বলেন, তাদের অনুসরণ করে মানুষ জীবন গড়বে। অথচ সেই শিক্ষকেরা যদি জালিয়াতি করে তাহলে তাদের দৃশ্যমান দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিৎ। কারণ তাদের দেখে অন্যরা সতর্ক হবেন।

 

অন্যদিকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওই নোটিশের অলোকে জানা গেছে, রাজশাহী জেলার মোহনপুর উপজেলার সাঁকোয়া-বাকশৈল কামিল মাদ্রাসার অধ্যক্ষ (এমপিও কোডঃ ১২৬৮২১২৪২০) তথ্য গোপন করে ভুয়া জালজালিয়াতির মাধ্যমে কাগপত্র তৈরী করে নিয়ম বহির্ভূতভাবে সহকারি মৌলভী পদে এমপিওভুক্ত করান। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ি (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)। যা চাকুরী শৃঙ্খলা পরিপন্থি ও সম্পূর্ণ বেআইনি বিধি বহির্ভূত। অধ্যক্ষসহ মৌলভী পদের এমপিও বেতন-ভাতার সরকারি অংশ অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।

 

এছাড়াও কেন স্থায়ী ভাবে স্থগিত করা হবে না সে মর্মে আগামী সাত কার্যদিবসের মধ্যে অধ্যক্ষকে সন্তোষজনক জবাব প্রদানের নির্দেশ দেয়া হয়। বেতনভাতা সাময়িক স্থগিতকৃত শিক্ষকরা হলেন অধ্যক্ষ মাওলানা আবদুল কাদের, সহকারি মৌলভী আবদুল কাদের, সহকারি মৌলভী শরিফুল ইসলাম, সহকারি মৌলভী জাহিদুল ইসলাম এবং সহকারি মৌলভী আমজাদ হোসাইন।

 

এসকল বিষয়ে জানতে চাইলে সাঁকোয়া-বাকশৈল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল কাদের বলেন, সারা বাংলাদেশের প্রতিষ্ঠানকে এধরণের নোটিশ দিয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। কেন তা আমি জানি না। আলিম মাদ্রাসা ভেবে অতিরিক্ত শিক্ষক বিষয়ে ভেবে থাকতে পারেন। আমাদেরটা তো কামিল মাদ্রাসা। আমি নোটিশের জবাব দিয়ে আসছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট